গড়বেতায় পথদুর্ঘটনায় মৃত এক ব্যক্তি
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার তুলসীচটি এলাকায় পথদুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়।জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আশিষ প্রামাণিক, বয়স আনুমানিক ৩৮ বছর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ তুলসীচটি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি।এরপর স্থানীয়দের তৎপরতায় গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
জানা গিয়েছে মৃত ব্যক্তির বাড়ি গড়বেতা থানার আমডাঙ্গরার গোলকআয়মা এলাকায়। এরপর গড়বেতা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।পাশাপাশি কি কারনে ঐদুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তপ্রক্রিয়ার কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে মৃতের পরিবারের ও তার গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment